হালুমের প্রিয় বর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।হালুম একঝুড়ি ‘ৎ’ নিয়ে টুকটুকির বাড়ির সামনে এসে ফেরিওয়ালাদের মতো ডাক দিল, লাগবে ‘ৎ’...! ডাক শুনে টুকটুকি বের হয়ে এসে জানতে চাইল, কী করছ হালুম?হালুম বলল, আমি আমার প্রিয় বর্ণ ‘ৎ’ ফেরি করছি। টুকটুকি বলল, বাহ, দারুণ তো! ‘ৎ’ আমারও খুব প্রিয় বর্ণ। আমাকে একটা দাও না হালুম!হালুম হেসে বলল, দিতে পারি। তবে বর্ণ ‘ৎ’ আছে এমন একটা শব্দ তোমাকে বলতে হবে।টুকটুকি হেসে বলল, আচ্ছা বলছি। টুকটুকি একটু ভেবে বলল, ‘শরৎ’। শরৎ শব্দের শেষে ‘ৎ’ আছে। বাংলাদেশের ছয় ঋতুর এক ঋতু শরৎ। শরৎকালে কাশফুল ফোটে। নীল আকাশে তুলোতুলো মেঘ ভেসে বেড়ায়। হালুম খুশি হয়ে বলল, দারুণ, উত্তর ঠিক হয়েছে টুকটুকি। হালুম টুকটুকিকে একটা ‘ৎ’ দেয়।টুকটুকি বলল, হালুম, আমি যদি ‘ৎ’ দিয়ে আরেকটা শব্দ বলি তাহলে কি তুমি আমায় আরেকটা ‘ৎ’ দেবে?হালুম বলল, অবশ্যই।টুকটুকি হালুমের দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার দিয়ে বলল, ‘হঠাৎ’।হালুম চমকে উঠে বলল, হ্যাঁ ‘হঠাৎ’ শব্দেও ‘ৎ’ আছে। হালুম আরেকটি ‘ৎ’ টুকটুকিকে দিল। টুকটুকি বলল, হালুম, ‘ৎ’ দিয়ে আরেকটা শব্দ বলি?হালুম বলল, অবশ্যই! আমার প্রিয় বর্ণ ‘ৎ’ দিয়ে নতুন নতুন শব্দ জানতে ভালোই লাগছে! টুকটুকি বলল, ‘মৎস্য’।হালুম বিচলিত হয়ে বলল, মৎস্য! মানে মাছ! সাংঘাতিক কাণ্ড! আমার প্রিয় বর্ণ ‘ৎ’ আবার আমার প্রিয় বন্ধু মৎস্য। আর আমি কিনা ‘ৎ’ ফেরি করে বেড়াচ্ছি! এই নাও টুকটুকি, আরেকটি ‘ৎ’।টুকটুকি বলল, হালুম, ‘ৎ’ দিয়ে আরেকটা শব্দ বলি?হালুম বলল, আর একটি শব্দও নয় টুকটুকি। আমি চললাম নদীতে। বাকি ‘ৎ’ দিয়ে টোপ বানিয়ে ছিপে গেঁথে নদীতে ফেলব, আর টপাটপ মৎস্য তুলব। মৎস্যরাও নিশ্চয় ‘ৎ’ পছন্দ করে!টুকটুকিকে ধন্যবাদ দিয়ে হালুম চলে গেল। টুকটুকি ভীষণ অবাক হলো।