হালুমের বইপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি, প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণীময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালি, মুরগি বিজলি আর দুই ভেড়া মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেটুকটুকি, শিকু আর ইকরি খেলার জন্য বটতলায় এসে দেখল হালুম বেদিতে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। ওরা হালুমকে দেখল আর মুখ চাওয়াচাওয়ি করল। শেষে টুকটুকি বলল, হালুম, তুমি এখন খেলবে?হালুম বলল, বইটা শেষ হলে খেলব। বলে হালুম আবার পড়তে লাগল, তাদের দিকে তাকাল না।টুকটুকি ফিসফিসিয়ে বলল, চলো, আমরা অনুমান করার খেলা খেলি। হালুম কী বই পড়ছে তা বের করার খেলা!ইকরি বলল, দারুণ খেলা! শুরু করো!টুকটুকি অনেকক্ষণ হালুমকে ভালো করে লক্ষ করে বলল, আমার অনুমান, হালুম হাসির বই পড়ছে! ওই দেখো, হালুম হাসছে। শিকু সেটা লক্ষ করে যেই না বলতে যাবে যে টুকটুকি ঠিক বলেছে, ওমনি সে ঝটকা খেল। হালুম যে এখন ফুঁপাচ্ছে! শিকু বলল, না না। আমার অনুমান, হালুম দুঃখের বই পড়ছে। দেখো!ইকরি বলল, ঠিক বলেছ! অনুমান করা একটা দারুণ খেলা।বলে যেই না সে কিছু বলতে যাবে ওমনি হতবাক হয়ে গেল! হালুম এখন ভয়ে থরথর করে কাঁপছে। ইকরি বলল, না, শিকু! ইকরির অনুমান হলো, হালুম ভয়ের বই পড়ছে। ওই দেখো ভয়ে হালুমের ডোরাকাটা শরীরের লোমগুলো সোজা হয়ে গেছে। এরপর আর একটুুক্ষণ বইটা পড়ে বিশাল একটা নিঃশ্বাস ছেড়ে হালুম বলল, আহ! বইটা দারুণ! চলো খেলি!টুকটুকি বলল, আমরা তো খেলছিলাম। অনুমানের খেলা! আমার অনুমান বইটা হাসির, শিকুর অনুমান বইটা দুঃখের আর ইকরির অনুমান বইটা ভয়ের।হালুম হেসে বলল, সবার অনুমান ঠিক। বইটা যেমন হাসির, তেমনি দুঃখের, আবার তেমনি ভয়ের। চলো খেলি!টুকটুকি বলল, না, হালুম, আমাদের খেলা শেষ! আমরা এমন মজার বইটার গল্পটা শুনব! হালুম ভীষণ খুশি হলো। সে জোরে জোরে বইটা পড়তে লাগল।