হালুমের সূর্যের আলোর দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।হালুম সূর্যের আলো বিক্রির দোকান খুলে বসেছে। দোকানে বোতলের গায়ে লেখা আছে সূর্যের আলো, সকালের সূর্যের আলো, দুপুরের সূর্যের আলো, বিকেলের সূর্যের আলো।দোকানের সামনে দাঁড়িয়ে হালুম হাঁক দিয়ে খদ্দের ডাকা শুরু করল, ‘আলো লাগবে...আলো... খাঁটি বিশুদ্ধ ভেজালমুক্ত সূর্যের আলো। ভাই, দামে সস্তা কিন্তু মানে সেরা।’ হালুমের হাঁকডাক শুনে মুকুল আসে। সে জানতে চাইল, ‘এটা কিসের দোকান হালুম?’হালুম হেসে বলল, ‘আমি নতুন ব্যবসা করছি মুকুল, সূর্যের আলো বিক্রি করছি।’ মুকুল অবাক হয়ে বলল, ‘এমন দোকান কোনো দিন দেখিনি। কিন্তু হালুম, এখন পর্যন্ত কেউ সূর্যের আলো কিনেছে?’ হালুম হেসে বলল, ‘না, এখনো কেনেনি। তবে কিনবে। কারণ সূর্যের আলো খুবই দরকারি। কিছুক্ষণ দাঁড়াও, দেখবে কেমন ভিড় পড়ে যায়!’মুকুল বলল, ‘শোন হালুম, সূর্যের আলো কেনার কোনো প্রয়োজন হয় না। সূর্যের আলো এমনিতেই সবাই পায়। আর দিনের বেলায় তো সব সময় সূর্যের আলো থাকেই।’ হালুম চিন্তায় পড়ে। তাই তো! তাহলে কি তার দোকান চলবে না!হঠাৎ তার মাথায় বুদ্ধি এল। সে হেসে বলল, ‘মুকুল, দিনের বেলায় আমরা সূর্যের আলো পাই, তাই কেনার কোনো দরকার হবে না। কিন্তু যখন রাত হবে, তখন সূর্যের আলো কোথায় পাবে? রাতে তো সূর্য থাকে না। রাতেও তো আলোর দরকার হয়। হেঃ হেঃ, দেখো আমার ব্যবসা কেমন হু হু করে বেড়ে যায়।’ হালুম খুশি হয়ে হাঁকডাক শুরু করল, ‘আলো লাগবে... আলো...! খাঁটি বিশুদ্ধ ভেজালমুক্ত সূর্যের আলো...!’হালুমের কথায় মুকুল প্রচণ্ড অবাক হলো। সে বলল, ‘আমাকে এক বোতল সূর্যের আলো দাও হালুম...!’