২৫ মার্চ কালরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিনও রাত নেমেছিল ক্লান্ত দিনের শেষে,ব্যস্ত নগর মগ্ন তখন ঘুমের নিঝুম দেশে, হঠাৎ ভাঙে নীরবতা, ডুকরে কাঁদে মানবতা,আমার দেশের সবুজ জমিন রক্তস্রোতে ভাসে,এমন ভয়াল রাত যেন আর কখনো না আসে।স্বপ্ন বিভোর মানুষগুলোর হয়নি সকাল দেখা,হয়নি দেখা পুব আকাশে রঙিন আলোর রেখা,হায়েনাদের অট্টহাসি দেশ কাঁপাল ত্রাসে,এমন ভয়াল রাত যেন আর কখনো না আসে। নিকষ কালো সেই সে রাতের হাজার লাশের স্তূপে,স্বাধীনতার ফুল ফুটেছে কী অপরূপ রূপে,এই ফুলেরই গন্ধ যখন মুক্ত হাওয়ায় ভাসে,চোখের কোণে প্রশান্তির এক তন্দ্রা নেমে আসে।