অরুন্ধতী রায়ের স্মৃতিকথা ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল (এনবিসিসি) পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। এ তালিকায় আরও আছে নোবেলজয়ী লেখক হান কাং-এর উপন্যাস।
সমালোচকদের এই সংগঠন মোট আটটি বিভাগে মনোনয়ন ঘোষণা করেছে। পাশাপাশি তিনটি সম্মানসূচক পুরস্কারের কথাও জানানো হয়েছে।
এর মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন লেখক ও সাংবাদিক ফ্রান্সেস ফিটজগেরাল্ড।
এক বিবৃতিতে এনবিসিসির সভাপতি অ্যাডাম ডালভা বলেন, ‘এ বছর আমাদের সংগঠন শত শত বই পর্যালোচনা করেছে। সেখান থেকে এই ব্যতিক্রমী বইগুলো সবার ওপরে উঠে এসেছে।’
কথাসাহিত্য বিভাগে চূড়ান্ত তালিকায় রয়েছে হান কাং-এর উই ডু নট পার্ট (কোরিয়ান ভাষা থেকে অনুবাদ করেছেন ই ইয়েওন ও পেইজ আনিয়াহ মরিস), কারেন রাসেলের দ্য অ্যান্টিডোট, কেতি কিতামুরার অডিশন, সোলভেজ ব্যালের অন দ্য ক্যালকুলেশন অব ভলিউম (বুক থ্রি) এবং অ্যাঞ্জেলা ফ্লোরনয়ের দ্য ওয়াইল্ডারনেস।
আত্মজীবনী বিভাগে অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি, জেরালডিন ব্রুকসের মেমোরিয়াল ডেজ, বেথ মেসির পেপার গার্ল, হানিফ কুরেশির শ্যাটার্ড, মিরিয়াম টোয়েজের আ ট্রুস দ্যাট ইজ নট পিস।
অন্যদের মধ্যে সমালোচনা বিভাগে মনোনয়ন পেয়েছে ভিয়েত থান নুয়েনের টু সেভ অ্যান্ড টু ডেস্ট্রয়। সেরা প্রথম বই বিভাগে রয়েছে নিকোলাস বগসের ব্যাল্ডউইন: আ লাভ স্টোরি। কবিতা বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে কেভিন ইয়াং-এর নাইট ওয়াচ।
এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৬ মার্চ।
সূত্র: এপি
• গ্রন্থনা: রবিউল কমল