নিজের চেয়ে অন্তত ৩০ বছরের ছোট এক তরুণের সঙ্গে সম্পর্ক ছিল নোবেলজয়ী লেখক অ্যানি আর্নোর। এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন তাঁর নতুন বই দ্য ইয়াং ম্যান-এ।
বইটি গত বছরের মে মাসে প্রকাশ করেছে ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠান ফিটজকারালডো এডশিন।
বইটিতে আর্নো জানিয়েছেন, তাঁর বয়স যখন ৫৪, তখন তিনি তাঁর চেয়ে ৩০ বছরের ছোট এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
আর্নো লিখেছেন, ‘এক ছাত্র আমাকে এক বছর ধরে চিঠি লিখত এবং আমার সঙ্গে দেখা করতে চাইত। আমি তার সঙ্গে একটা বিশ্রী রাত কাটিয়েছিলাম।’
আর্নো আরও লিখেছেন, ওই তরুণের সঙ্গে একসময় তাঁর স্বাভাবিকভাবেই সম্পর্ক ছিন্ন হয়।
উপন্যাস লেখার প্রয়োজনেই বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানিয়েছেন আর্নো। বইটিতে তিনি লিখেছেন, ‘নিজেকে লিখতে বাধ্য করার জন্য প্রায়ই আমি প্রেম করতাম। একটি বই লেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার। ওই অল্প বয়সী তরুণের সঙ্গে প্রেম করার সময় আমি গর্ভপাত বিষয়ে একটা বই লিখেছিলাম।’
৮৩ বছর বয়সী ফরাসি লেখক অ্যানি আর্নো ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান