এ সপ্তাহে পড়তে পারেন যে চার বই

গ্রাফিকস: প্রথম আলো

একটি নতুন সপ্তাহ মানেই নতুন ব্যস্ততা শুরু। এই ব্যস্ততার সময়গুলো আনন্দময় করে তোলার সেরা অনুষঙ্গ হতে পারে বই। যাঁরা নিয়মিত বই পড়েন কিংবা পড়তে চান, তাঁরা এই সপ্তাহে চারটি বই বেছে নিতে পারেন।

ইমপারফেক্ট উইমেন

ন্যান্সি হেনেসি নামের এক নারীর খুন নিয়ে বইটির গল্প আবর্তিত হয়। মৃত্যুর পর সে রেখে যায় গোপন রহস্য—এক প্রেমিকের পরিচয়, যার কথা কেউই জানত না। না তার স্বামী, না বন্ধুরা, এমনকি তার মেয়েও না। গল্পটি শিগগিরই অ্যাপল টিভি প্লাসে সিরিজ হিসেবে আসছে। যেখানে অভিনয় করবেন এলিজাবেথ মস ও কেরি ওয়াশিংটন।

হয়ার দ্য ওয়াইল্ডফ্লাওয়ার্স গ্রো

উপন্যাসটির শুরুই ভয়াবহ দৃশ্য দিয়ে, কারাগারের একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় বেঁচে থাকে মাত্র একজন। তার নাম লেই। সে পালিয়ে গিয়ে আলাবামার একটি ফুলের খামারে আশ্রয় নেয়। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। যেখানে আছে কষ্ট, পুনর্জন্ম ও আশার আলো।

দ্যাটস হোয়াট ফ্রেন্ডস আর ফর

জনপ্রিয় টিভি শো দ্য গোল্ডেন গার্লসের অনুপ্রেরণায় লেখা এই বই বন্ধুত্ব ও বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করার গল্প বলে। থিওডোর কোপল্যান্ডের শান্ত জীবনে হঠাৎ এসে হাজির হয় তার দূরে থাকা বোন ও নাতনি। তাদের আগমনে তার জীবন ও তার বন্ধুদের জীবনে নেমে আসে নানা অস্থিরতা।

পাইথন’স কিস: স্টোরিজ

দুবার পুলিৎজারজয়ী লেখক লুইস এরড্রিচের এই নতুন ছোটগল্প সংকলনটি তাঁর গত দুই দশকের লেখালেখির নির্বাচিত ফসল। এখানে রয়েছে নানা বিচিত্র চরিত্র। যেমন একজন নিউজলেটার সম্পাদক, যার ছেলে এমন একটি গল্প বলে যা তার অভিজ্ঞতার বাইরে। অথবা এক মেয়ে, যে নিজের জীবন কাটানোর জন্য একটি পাথরকে সঙ্গী হিসেবে বেছে নেয়।

সূত্র: টুডে

গ্রন্থনা: রবিউল কমল