দুই সাহিত্যিকের সম্পাদনায় দুটি সাহিত্য পত্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশের দুজন সাহিত্যিক বের করেছেন দুটি সাহিত্য পত্রিকা। কবি মারুফ রায়হানের সম্পাদনায় মাটি ও কথাসাহিত্যিক জাকির তালুকদারের সম্পাদনায় প্রকাশিত হয়েছে বাঙ্গাল। এর মধ্যে বাঙ্গাল পত্রিকাটির দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। আর নতুন আঙ্গিকে মাটি বের হয়েছে প্রথমবারের মতো। দুটি পত্রিকা ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন লেখকেরা।

মাটি নামের সাহিত্যপত্রটি প্রথম বের হয় নব্বইয়ের দশকে। বেশ কিছুদিন প্রকাশের পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। পরে গেল ডিসেম্বরে এটি আবার প্রকাশিত হয়েছে। সম্পাদক মারুফ রায়হান বলেন, ‘সাহিত্যের পত্রিকা হিসেবে এখন থেকে আমি ত্রৈমাসিকভাবে মাটি বের করতে চাই।’ পত্রিকাটি দেশের বিভিন্ন বইপত্রের দোকানে পাওয়া যাবে বলে জানান তিনি।

অন্যদিকে বাঙ্গালও বের হচ্ছে ষাণ্মাসিক হিসেবে। এর প্রথম সংখ্যা বের হয়েছিল গত বছরের জুলাইয়ে। আর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো এই জানুয়ারিতে। এ প্রসঙ্গে সম্পাদক জাকির তালুকদারের কথা হলো, ‘প্রথম সংখ্যা বেরোনোর পর লেখক-পাঠকদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় এখন বের হলো দ্বিতীয় সংখ্যা। শুদ্ধ সাহিত্য ও িচন্তামূলক পত্রিকা হিসেবে বাঙ্গাল আমরা নিয়মিতই প্রকাশ করব। আমরা আসলে ভালো লেখা প্রকাশ করতে চাই।’

গ্রন্থনা: অন্য আলো ডেস্ক