দেশে-বিদেশে

ডোনাল্ড জে ট্রাম্প

বই লিখেছেন ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো বই লিখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। আওয়ার জার্নি টুগেদার নামের বইটি বাজারে আসবে ৭ ডিসেম্বর। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ট্রাম্প বলেন, এই ক্রিসমাসে একটি চমৎকার বই প্রকাশ করতে যাচ্ছি। এটি আমার জন্য দারুণ আনন্দের। বইটি প্রকাশ করবে উইনিং টিম পাবলিশিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আনিসুল হকের ‘মা’ এবার সুইডিশ ভাষায়

সুইডিশ ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে আনিসুল হকের উপন্যাস মা। এটি অনুবাদ করেছেন কামরুল ইসলাম। এ উপলক্ষে সম্প্রতি অনলাইনে একটি প্রকাশনা উৎসবের মতো অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুইডিশ এডিটর এইভোর ব্রিসকো বেশ আবেগাপ্লুত হয়ে বক্তব্য দেন। নিজের জীবনকে তিনি তুলনা করেন শহীদ আজাদের মায়ের জীবনের সঙ্গে।

অনুবাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে লেখক আনিসুল হকসহ আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আক্তার এম জামান, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার রফিক আহমেদ, সুইডেনপ্রবাসী লিয়াকত হোসেন ও নুরুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ তরুণী তাসনিম লস্কর। মা এখন পর্যন্ত চার ভাষায় অনূদিত হয়েছে। আরও দুটি ভাষায় অনুবাদের কাজ চলছে বলে জানা গেছে।

গ্রন্থনা: মেফাখখারুল ইসলাম