একটি দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থাক, কাল কথা হবে,
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ভাবি,
চোখ দুটি কী মায়াবী!
পত্রে–পুষ্পে ভরে উঠুক এই পৃথিবী;
একটি দিন এমন দিন যেদিন তোমায়
বলতে পারি
আমি কেন স্বপ্নচারী, স্বপ্নচারী!
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ভাবি,
পাই যদি স্বপ্নলোকের চাবি;
একটি দিন হাতে রাখি, একটি দিন
তোমায় ডাকি,
হাজার পাতার চিঠি লেখি,
মন ভরে তোমায় দেখি
তোমায় দেখি;
একটি দিন গন্ধে ভরুক, একটি দিন
বৃষ্টি ঝরুক
স্বপ্নময় হয়ে উঠুক মর্ত্যভূমি,
একটি দিন আর কিছু নয় কেবল তুমি
কেবল তুমি।