অকালসখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো থেমেছে ছুরি, তুমি গলা বের করে আনো
এইবার সিনা থেকে নামবে সিমার
সাধের আমন ধানে ভরে আছে খেত
দুজন দাঁড়াব আজ মিহিঘ্রাণ ধানের খলায়
দশদিকে উড়ুক নিশান।
আমরা জেনেছি আগে, কাকপক্ষী তাড়াবার নামে
কতশত গুমখুনি ডুবে গেছে আঁধুয়া ডহরে।
অহেতুক ভয় পাও তুমি, কী সব মানত নিয়ে
হররোজ বসে থাকো শাপরান মাজারের পাশে!
যেখানে বসেছে আগে সখী দিলারাম,
কখনো সরলা আর শানুরের মন্দোদরী মাই
এখন থেমেছে ছুরি, উঠে বসো, তির নাও হাতে
শেষমেশ জঙ্গপথে থামে না অর্জুন