চেনা সিঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেনা সিঁড়ির নিচে যে অন্ধকার পিঠ পেতে থাকে

সেই ছায়া ছায়া বন্ধুহীন উপশম তোমায় ডেকে বলে

ঢোক গিলে খেয়ে ফেলা ডোরাকাটা বিষাদের মুহূর্ত

ছেড়ে যেতে চাওয়ার সিঁড়ি চেনা, দরজাটাও।

না বেঁয়ে ওঠা হলো কোথাও, না খিড়কি খুলে বেরিয়ে পড়া!

সকল শিকার তুমি চেনো যেন তাদের অন্তিম মুহূর্ত

এসে বলে মরতে তোমার কাছেই যেতে