শরৎ, তুমি কি আসবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎ, তুমি তো আফতাবনগরেই থাকো!

নাকি দিয়াবাড়ি? অথবা কোথাও?

এদিকে আসো না কেন?

ভয় পাও? ধারালো তর্কের পথ

কালো অক্ষরের পাপে ডিঙি নৌকাগুলো ডুবে গেলে

রাজকাহিনির পাশে জাগে শব্দহীন আশঙ্কার গীত

মৌনতার ভাঁজে পৃথিবী আগ্রাসী হলে

হিমেল দিগন্ত নেমে আসে রক্তচোষা বাদুড়ের ঘাড়ে

তবুও আফতাবনগরে পড়ে আছ তুমি কতকাল

বারান্দার টবে বনসাই শিউলির ঝোপে

হরিচরণের হলুদ পৃষ্ঠার ভাঁজ উঁকি দিলে

দেখি, তুমি তো কোথাও নেই!

শরৎ, আফতাবনগর ছেড়ে বহুতল কোনো হৃদয়ের খোঁজে

তুমি কি কখনো আসবে না

বেইলি রোডের নক্ষত্র মর্মরে?