ছন্দের স্পন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়ির আঁচল ওড়ে, বেপরোয়া ছন্দের পতন
বিষাদে প্রস্তুত ঘূর্ণি গুপ্তধন চোখের শহরে
পলির নজর ঘাটে অগ্নিশিখা পিপাসার জল
গুপ্তথাবা বুক ফাটে দ্রোহের পকেটে কান্না ঝরে।
ভয়াবহ স্বপ্নলিপি সূর্যদেশে বিষের আকার
বৃক্ষমাটি শূন্যতলা পুরানা আখ্যানে পথে হাঁটে
বাঘের সম্মুখে ঘোরে টান মেরে পরান উড়াল
ক্ষুধার আগুনে মানচিত্র পূর্ণিমার জোয়ারে মাতাল।
আবার উঠেছে ঝড় শীতের মৌসুমে তীব্র ঢেউ
জলোচ্ছ্বাস-মহামারি চোরাগুপ্তে আগামী সংকেত
তারাদের জপমালা ইতিবৃত্তে সূর্যের সন্তান
কচ্ছপ-খরগোশের দৌড়–ঝাঁপ, তৃতীয় নয়ন।