মৃচ্ছকটিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁশি থেকে মেঘ ও ময়ূর ঝরে পড়ে, পড়ে কখনো
আমি চেয়েছি,
ক্রুশবিদ্ধ যিশু অন্তত একবার সে বাঁশিটি বাজাক
মেশিনের কুচকাওয়াজ ফিরুক বিজন প্রশ্নচিহ্নের কাছে
পাগলা হাতির দলে ঘুমিয়ে জেনেছি,
দাবা খেলা আসলে বকুলের অবশেষ ছাড়া কিছু নয়