তবু বেঁচে থেকো আশা

তবু বেঁচে থেকো আশা

নিরাশার মেঘ এসে

অকাল বর্ষণে আনুক প্লাবন

যদি ডুবে যায়

বাড়ন্ত ফসল

বাঁধানো ঘাট থেকে

খসে পড়ে ইট

ঋতুর পরে যেমন ঋতু আসে

জীবনের রং বদলায়

অচেনা প্রহরে

তবু বেঁচে থেকো আশা