বৃষ্টিছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপুর আসেনি। তবু মন হয় সন্ধ্যা সন্ধ্যা দিন
ছাতা, বইখাতা রেখে, হাতের নাগালে যারা ছিল
আনন্দিত বৃষ্টভেজা ফুল—
এদের চারটি তুলে গুঁজে নিল বিনুনির ক্লিপে
বাকিদের বুকে রেখে—গন্ধমুগ্ধ, ঠোঁটচাপা হাসি
দীর্ঘ এ বৃক্ষজীবনে ফুটিয়েছি কতশত ফুল
মুখ বুজে ঝরে গেছে, কোনো চিহ্ন নেই
আজই প্রথম, দেখি—মেয়েটির বৃষ্টিবিনোদনে
কিছু ফুল ধন্য হয়ে আছে।