রাতজাগা ক্ষুধার শহর
পাখি, খুঁটে খাচ্ছ ভোর।
জানি, আকাশই
নিরাশ্রয় সব নীলের
অগত্যা আশ্রয়।
নাই নাই করেও আছি
তোমার বিস্মৃতির উপযোগী
আস্ত একটা আমি।
সূর্যের তীব্র তনুমন ভেঙে
পৃথিবীর অমাবতী ক্যানভাসে
তেল-জল আর মিশ্রমাধ্যমের
মুশায়েরায় ঢুকে গিয়ে
বের হতে না পেরে
তলপেটে এত এত
সুন্দরের চাপ নিয়ে
আপাতত পিছ করে দাঁড়িয়েছি
স্বর্গীয় ইউরিন্যালের সামনে।