মানুষের পৃথিবীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষই হয়েছে নিঃস্ব আর মানুষই করেছে দান—

করুণা পোড়ায় এত যেন ছাইগুলো অপমান

ভেঙে গেলে মেরুদণ্ড, যদি ভেঙে যায় কারও মন—

প্রকাশিত হয় ক্রমে কত মানুষের আবরণ

মূলস্রোত চিরবহমান, দিয়ে যায় নদী পাড়ি,

দুকূলে দাঁড়িয়ে মাঝি, শোনে মানুষের আহাজারি

মানুষেরা পুড়ে পুড়ে, এমন জীবন্ত চিতা হয়—

আকাশ হয়তো কাঁপে, তবু করে যায় অভিনয়

মানুষ দাঁড়িয়ে থাকে কত বেদনার বিপরীতে

যমদূতও এসে বধ হয়, মানুষের পৃথিবীতে...