গোধূলিতে

অলংকরণ : এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

কথা রয়ে গেছে বলে এই গোধূলিতে
সুদূর তোমার প্রতি ঝুঁকে ঝুঁকে হয়ে যাই সারা
আর সবই নিজ গানে মগ্ন, অবিরাম
চোখের সামনে আজ কত জনপথ ডুবে যায়

ছিল সরব উত্থান, ছিল সহৃদয় গান,
মনে মনে মসনবি, রুবাই, সনেট,
মর্সিয়া, তেরজারিমা, কসিদা, গজল
বহুদিক-থেকে-আসা আরও গাথাকাব্য
আরও কত নিরাধারা দুখের মর্মর

যখন অস্তগামী গাছ, নদী, সুবিদিত টিলা
তখন আমিও শেষে নিরুপায় ধূলির পর্যায়