জ্বলছে নিভছে আবার জ্বলছে
টেবিল ল্যাম্প
হাতের স্পর্শে তোমার মুখ আলো অন্ধকারে
ঢেকে যাচ্ছে
আর ফিরে ফিরে আসছে আলোয়
তোমার মুখের মতো
একটি টেবিল ল্যাম্প
আলোর দুহাত দিয়ে আমায় জড়িয়ে রেখেছে
ঠোঁটের স্পর্শে মাখামাখি হচ্ছে
আলোর বিচ্ছুরণ
সুইচ অফ অন অফ অন
যেন আমাদের শরীর থেকে শরীরে
কম্পনের নেশা দিচ্ছে ছড়িয়ে
আমরা বিছানায় এসে শুয়ে পড়ি
আমাদের চুলের ঘ্রাণে ভরে ওঠে সকাল
আলো নয় যেন প্রতিরাতের ঝড়ের প্রবাহ!