ব্রহ্মপুত্রের জেল

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবজি ঘিরে থাকে না সময় ঘড়ি শিকল
এ গরাদে বাংলা বানানে
কবি কাঁদে
যতই কাঁদুক এ পৃথিবী
এ মাটির বুকে কবিতায় আঁকি
অমর অবরোধ!
কবিতার হোক অপহরণ
বিনিময়ে গণতন্ত্র আমার বাংলাদেশ
আমি মরণ কামড়ে এক টুকরা রুটি
জুয়ায় ধরো ওরিনোকো মাদুরো
মধ্যপ্রাচ্যের তেল!
কবিতায় আঁকি তোমার জেল

শত বছরের গ্লানিতে
পৃথিবী পুষে রেখে
তেল সম্পাদনায় তুমি প্রভু
ওই আরাধ্য শান্তির নোবেল
আমি সিন্ধু গঙ্গায় ডুবে মরা
ব্রহ্মপুত্রের জেল!