চিত্রিত অবক্ষয়

এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

পুনরাবৃত্ত মোটিফ,

সমুদ্রপ্রাচীন অবজ্ঞা।

সংহত প্রাসাদের কদর্যতম কক্ষে

মরণোন্মুখ যৌবন।

স্পর্শাতীত শ্রদ্ধার্ঘ্যে

তরঙ্গায়িত লোভ আর অদূরদর্শী আগ্রাসন।

আঁধারের মেষ আর

উপসাগরীয় আচ্ছন্নতায়

বিদুষী পুরোহিতার প্রত্যাদেশে—

নিঃসীম সংগীত।

লবণের শয্যায় প্রেম হয়েছিল।

শণের লিনেনে পরাক্রমশালী নয়,

পতিত দেবদূত।

পুনঃপ্রবর্তিত নিস্তব্ধতায়

অন্তিম সমর্পণ।

পূর্ণদৈর্ঘ্য অবসন্নতায়

মধ্যযুগীয় লিঙ্গ।

শিকারি যাজকেরা সহসাই আসেনি।

উচ্ছিষ্ট ফেলে বিবর্ণ শাসক চলে যায়।

রাষ্ট্রযন্ত্রে চূড়ান্ত বলে কিছু নেই।