আধা মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি নিজে অর্ধেক মানুষ,
কিন্তু আমার লাগে দেড়খানা বালিশ।
একটা বালিশ তোর জন্য।
একটু ওপরে উঠলেই পড়ে যাই, আমি তাই মাটিতে থাকি।
রাতে বিছানা পাতি দেড়খানা মানুষের;
বাকি জায়গাটা তোমার জন্য।
রিকশা খুব পছন্দ আমার,
কোনো কোনো সন্ধ্যায় একটা রিকশা আসে। ছোট।
মাত্র দেড়জন বসতে পারে।
আমি আধা মানুষ;
বাকি জায়গাটা আপনার জন্য।