টাইম মেশিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কফিনের মতো এক টাইম মেশিন, ঠিক কফিনের মতো নয়
জীবনের সমস্ত রাগ রিভলবারের মতো কোমরে ঝোলানো
ঠিক রিভলবারের মতো নয়
বিকেলে হেমন্তের রোদ নামছে বাড়ির উঠোনে
পাখি ডাকছে ‘বউ কথা কও’
ঠিক ‘বউ কথা কও’ নয়, সুখে উঠে বসি টাইম মেশিনে
তেতাল্লিশ বছর পেছনে...আমিই এক আট বছর বয়সী বালক
পালিয়ে এলাম যাকে মুহূর্তেই গুলি করে
ওর লাশ হেমন্তের রোদ মেখে বাড়ির উঠোনে পড়ে আছে
ঠিক বাড়ির উঠোনে নয়