গরম বাতাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরে হঠাৎ শীত নেমে এল,
রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে
পলিথিন ব্যাগ খুলে দেখি
এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস
পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—
কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো
মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস