দৃষ্টির জন্ম হয়

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

একটি সরল ও সঠিক পথের খোঁজে—
                রাস্তাটা আমিই জটিল করে তুলেছি।

তুমি তাকেই পথ দেখাবে, যে দেখতে পেল
আর যে দেখে না, তার তরে কোরো না শোক—
যখন তোমার আলোতে অন্ধ চোখে দৃষ্টির জন্ম হয়।

তোমাকে চেনা যদি জ্ঞান না হয়, তোমাকে ভালোবাসা ছাড়া
                                                প্রজ্ঞাও নেই কোনো।

কবিদের মতো বাড়িয়ে বলবার কিছু নেই, কিংবা বুদ্ধিমানদের মতো
চুলচেরা কাটাছেঁড়া
তোমার ঠিকানা সবার অজানা, যেমন অচেনা তোমার ভাষা—

তুমিই সরল, তুমিই সঠিক, তুমিই সেই ধ্রুব পথ,
                যখন রাস্তাগুলা চলে গেছে—পথহারা।