ভাত খাও আর নিজের কাছে কিছু চাও। জানি যা চাও তুমি তা পাবে না। কিন্তু তোমার নিজ তো তোমাকে পাবে...
ফিরে এসো আর চিৎকার করো। যেতে পারবে না আর। কিন্তু তোমার গন্তব্য তো তোমার চিৎকার পাবে...
মন চাইলে মরো। কিন্তু তোমার মনের মতো মরণ তো আর পাবে না। তাতে কী? তোমার মরণ তো তার প্রিয় জীবন পাবে...
ভাত খাও আর নিজের কাছে কিছু চাও। পাবে না পাবে না করে রাতের কান্না মিস কোরো না। কান্না নিশ্চয়ই দারুণ; যখন তুমি কাঁদছ...