বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পা ভাঙা ঘোড়া, এ দুর্গম

স্মৃতির পাহাড় কীভাবে পেরোবে!

একদিন পৃথিবীতে রবে না সমভূমি

তিব্বত হয়ে যাবে খোদার জমিন,

তোমার পায়ের ছাপ উঠবে নিলামে,

তৃণভূমিতে তোমার ছায়া দীর্ঘ হবে না

তবু সে রেসের পর আমারও যদি

হয় থামা এই ধীরে চলা নদীর ধারে,

আমিও স্মৃতির সব পাহাড় পেরিয়ে

পৃথিবীর সবগুলো বাজি জিতে নিয়ে

থামব তোমার কাছে দম্ভহীন একা।