জোনাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধৈর্যকে যথেষ্ট ধরে, ছিপিআঁটা বোতলের মতো
নিজেই নিজের মধ্যে বন্ধ হয়ে বসে থাকি একা
এমন অস্তিত্বহীন! বিড়ালের থেকে আরও বেশি
মৃদু করে হাঁটা-চলা নোনাধরা ঘরের মেঝেয়
আধবোজা জানালায় থেমে থাকে বাতাস-ভ্রমণ
তবু, মন খোলা রাখি। ভাবি। অজর অক্ষর লিখি
অন্ধকার রুয়ে দেবে! এতে কোনো সমস্যা দেখি না
ছোট্ট জোনাকির মতো পথ পাব আপন আলোয়