সারদা চলে গেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু গুহাপথ পার হয়ে
আমাদের ট্রেন
গুয়াহাটির ভোরে এসে থামে।
তুমি নেমে গেলে
পাথরের গায়ে ফুটে থাকা
অতি ক্ষুদ্র নাকফুলের আদর ছিটিয়ে।
আর উপত্যকার পাশে তিস্তা নদী
পাথরে মাথা খুটে খুটে
অবিরাম বিলাপের সুরে
গড়িয়ে গড়িয়ে
কোথাও বরফ হয়ে স্তব্ধ হয়ে গেল।
দার্জিলিংয়ের পাখিমেঘ
এমন শীতল দুঃখে ওম দিয়ে চলে গেছে
টাইগার হিলে অনন্ত সূর্যোদয়ের অপেক্ষার কাছে।
লাচুংয়ের পর্বতশীর্ষে বরফকুচিতে
ফুটে আছে সারদার মন।
এ পাহাড় যত দূর যায়
সঙ্গে থাকে সারদাকুণ্ড রায়।