আমার হাতের তালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশ্চর্য তোমার শরীর! কাকে তুলে নেব আজ?
যে অন্নে ডেকেছ আমাকে, তার নিন্দাভাগে
আকাশ পাঠিয়ে আমি ধুয়েমুছে রাস্তা সাফ করি
কোথাও হাতের স্পর্শে যা কিছু খুঁজছি আমি
তার নিচে তীব্র শীত—
কী অবাক, আমার হাতের তালু ঘেমে ঘেমে স্নানে যাচ্ছে—