এই শরতে

অলংকরণ: আরাফাত করিম

এই শরতে
রাতবিরাতে
কম খরচে
কবিতা লিখবি
পত্রিকাতে...

গভীর রাতে
তিনশ ফিটে
ফুচকা খাবি
মেঘের সাথে...

ফিরে এসে
আরাম করে
নেটফ্লিক্সে
গুজব দেখবি
হোম সেটাপে

ভোরবেলাতে
জেগে দেখবি
তোর দেশ যে
তোর হাতে নেই
সে কথাটাই
চাপা খাচ্ছে
তিন পাতাতে...

এই শরতে