বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত্রির বুকে মাথা ঠুকে ঠিকই

আমি ঘুমাব

পৃথিবীর শেষ আশ্রয়ে

সারা রাত বৃষ্টির জলে ভিজে

পরান আজ এক কাদামাটি

আমাকে মূর্তির মতো গড়ে নেবে?

নিতেই পারো, তোমাদের যা ইচ্ছে কিছু

চক্ষুদানের রং–তুলিটাও যত্নে সাজিয়ে রেখেছি

একদিন অকালবোধন শেষে

বিসর্জনের নৌকাটা ঠিকঠাক সাজিয়ে রেখো।