প্রতিপলক

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

পাখিদের উৎকণ্ঠার হেতু–খসে-পড়া প্রতি পালকের
শেষে কি নতুন উঠবে পালক ইশারায় প্রতিপালকের!

উত্তাল সাগরের বুকে জাল পেতেছে সটান মাঝিতে।
ঘোর কালো রাত ঝড়োয়া বাতাস মন উচাটন মা-ঝিতে।

প্রতিনিয়তই চলছে এমন কেউ হারে কেউবা জিতে
আমি কি তেমন সুপটু চপল ভিজি তোর ভোজবাজিতে!

প্রেম কি এমন সস্তা বাজারে মাপবে সেরে বা ছটাকে?
পলকের বিপরীতে পাবে প্রতিপলকের আলোচ্ছটাকে!