মন-গবেষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত ফল, এত মুকুল!
রটে যায় অথচ নাচ আর নাচি চারদিক
ফুল তো সবদিক ধু ধু—কোথাও শিরোনাম নেই যে!
এই পাশে আরও অধিকার—ওই পাশে গাছের মনোরোগ
অমন বিকালে প্রাণদের সঙ্গে মেয়েদের ডগোমগো ধুলাখেলা!
ফলন-সূত্রে
আমি ভাঙা ভাঙা ডাল কুড়াই সুখের হাড় খুঁটি
ভেতর শিরশির—ডৌলের ভারে উপচে পড়ে নাচের ধিক্কার।