হু হু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরে নেব তোমার চোখের পেছনের নদীটি স্থবির?
এক অবধারিত জলের ফসিল?
হু হু ধ্বনি নিয়ে তুমি আর বেশি দিন সইবে না।
পিঁপড়ারা আগাচ্ছে ডুমুরের ব্যঞ্জনায়।
দূর বিন্দুগুলো নিকট কাঙ্ক্ষার মতো জ্বলে-নেভে।
রূপে রূপে এক্ষুনি ভেঙে যাবে খেলা।
এবার পায়ে থাকা নূপুরের ধ্বনি সামলাও।
সুরে সুরে একান্তে খঞ্জনির তাল সামলাও।
বসন্তবাসনা নিয়ে যাই দূর অভিজ্ঞানে—
তুমিও নিজের যত্ন করছ
কিন্তু সুন্দর হয়ে উঠছ না...
পা ক্ষয়ে গেলে নদীর কিনারে যাচ্ছ।