মাকে নিয়ে ১টি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই খালপাড়, এই হিজলের গাছ

সরুপথ

কাদাভেজা

অশ্রুভেজা...

এই পথ শহরে মিশেছে...

দাঁড়িয়ে আছে মা

পুত্র তার

এই পথে ফিরে যেন বাড়ি

পায়ে তার লাগে যেন গাও–গেরামের মাটি

হিজল ফুলের রং...

সাক্ষী কাদাজল, মার চোখ অশ্রু ছলছল।