প্রতিশ্রুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিচে দাঁড় করিয়ে নির্জন
উঠছে সিঁড়ি ওপরে
প্রতিশ্রুত আলো নেই,
মেয়েটির কোনো দোষ ছিল না
বন্ধ হয়নি দালির ঘড়ি
রাতে একটু বিলম্বে ফেরা
হাতে ছিল গীতাঞ্জলি;
প্রিয় সব গল্পই বিচ্ছিন্ন
ভালোবাসার শরীর নেই
অভ্যাসের স্নিগ্ধ চর্চা
হেমন্তের তীব্র জ্যোৎস্নায় কিংবা
শীতে পাতার রচনা,
বিবর্ণ সে মাধুর্যতা
ডালিম ফুলের নিচে রক্তাক্ত গোধূলি
বিহ্বল নিজের মন
মেয়েটি আর ফেরেনি।