এই জন্মে আমাকেই ডেকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূরের কুয়াশায় তুমি ভোরবেলা, কারও ছবি যখন ডেকেছ পাশে

আমিও অঙ্কনবিদ্যা, আমিও দোয়াতখানি পুনর্জন্মে রেখে এসে 

ঝুলিয়ে দিচ্ছি আলো পাশের গলিতে

যেখানে ঠিকানা নেই, সেখানে আমার প্রেম

শুনেছি ভ্রমণ শেষে তোমারও কান্না চাপে, অথচ বৃষ্টি শেষে এত যে মুগ্ধবোধ! 

আড়ালে তোমাকে আমি শীত ভেবে চাদরে জড়াই

যদি কোনো দিন আমি তোমার উল্কাহাতে সীমান্তহীন পদব্রজে পেয়ে যাই তীব্র জাগরণ

এই জন্মে আমাকেই ডেকো, সশব্দে,

ঘুম ভেঙে যাক সকলের—