যাযাবরনামা

অলংকরণ: এস এম রাকিবুর রহমানগ্রাফিকস: প্রথম আলো

শব্দ বুঝি
শব্দ যুগল বুঝি না

একা

মুখের দিকে ফিরে থাকবে, এমন মুখ—
হারিয়েছি।

মানুষের গন্ধে শীশা।

মানুষ-মানুষ খেলায়
ফুটতে গিয়ে বহুবার
ফুরিয়েছি মধু

শূন্য

ঘাস আর প্রজাপতি দ্বন্দ্বে ঘাসফুল যাযাবর।