স্যুটকেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি বললে, ‘স্থানান্তরিত করলাম নিজেকে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায়।

ওটা আমার মায়ের শাড়ি, ভাঁজ করেরাখা; বাবার কলম।

ওটাকে যত্ন করে গুছিয়ে রাখো—স্যুটকেসে।’

একজীবনে স্যুটকেস বন্ধ করেছি বহুবার,

লাগেজ গোছাতে পার করেছি ঘণ্টা পর ঘণ্টা—তবু পৌঁছাতে পারিনি গন্তব্যে।

নিজেকেই বহন করে চলেছি  আমি যেন

টার্মিনালে আটকে থাকা গন্তব্যের অপেক্ষায় বন্দী এক স্যুটকেস।