অতলান্তিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি সাদা হলে বলে, কালো

অক্ষর জড়াল ও-শরীর,

হৃদ্‌রক্তে কে যেন মাখাল

লাল লাল চিহ্ন কুঁড়িটির।

হাওয়াতে নাওয়াতে গিয়ে প্রাণ

শূন্যের ভেতরে এক পাখি

ইশারা ভাষায় করে গান

সুরে ও বেসুরে মাখামাখি।

তুমি সুর নিলে বলে, কথা

আজীবন মজে তোমা টানে

কী চঞ্চল, কী যে নীরবতা

ঢেউয়ে ঢেউয়ে ভাটিতে-উজানে

আঁচড়ে আঁচড়ে জলছবি

সুরপুরে অতল ভৈরবী...