পার্থক্যটুকু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যতখানি ঢিল, ততখানি ঢেউ
ভাবার্থ কি বুঝবে না কেউ?
যতখানি খাঁ খাঁ, ততখানি নীল
সম্পর্ক কি মিল, না অমিল?
যতখানি প্রেম, ততখানি বোকা!
স্বপ্নেরা চিরকাল একরোখা!
যতখানি মধু, ততখানি বিষ
বাঘের হালুম, আমি শুনি শিস
যতখানি পাই, অধিক হারাই
যেইখানে আছি, সেইখানে নাই
যতখানি তাপ, দাহ তিন গুণ
সবার অলক্ষ্যে হতে থাকি খুন
যতখানি আমি, তুমি ততখানি?
যতখানি তুমি, ততখানি জানি?