আরশিনগরে আজ আরশের জল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁই, আরশিনগরে আজ আরশের পানি
ধারাজল হয়ে ঝরে—সেই ফোঁটা ফোঁটা জলে
তোমারও আলিশান দরবার—ভিজেই চলে
বাতাসে বার্তা আসে তাই
তোমার পথের পথিক হব, তোমার পথের পথিক
দুঃখ যদি সামান্য দাও আনন্দ অধিক!
পথ তো একটাই—সোজা আর সরাসরি
তাই আজ আর কিছুই তো নাই—না সংঘের!
সংঘ যদি বর্মই হয় বাহির অঙ্গের
ভেতর থেকে অসার হব তোমার সঙ্গের—তোমার
সু-সঙ্গের। সর্বকালে থাকো তুমি আমার ভেতরে
তোমার আলোর আশিক হব
তোমার আলোর আশিক
দুঃখ যদি সামান্য দাও আনন্দ অধিক!
ফিরে যাওয়া—যাবই যখন ওই অপারে।