গ্লানি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

‘পড়েছ কি লালন ফকির?
পার হয়েছ গড়াই নদী?
দেখতে পাবে কুঠিবাড়ি।
লাহিনীপাড়ায় নয় “উদাসীন” মশাররফ।’

পড়ছো ডিলান টমাস।
“এভরিম্যানস পোয়েট্রি”।
সোয়ানসিতে যাচ্ছে বয়ে রিভার তাওয়ে।

তোমার ভিতর কল্লোলিত
               পশ্চিমের স্বপ্নশ্বাস,
               আধুনিকতার পণ্যরূপ।

মোবাইলে কাজের বুয়ার ব্যস্ত কথা,
               ‘ডোন্ট ডিস্টার্ব’, ‘থ্যাঙ্কিউ’।

‘আপনি কি পড়েছিলেন ইশকুলে?’
‘আলহামদুলিল্লাহ এক বছর মাদ্রাসায়’।

কিছু পণ্ডিত হাস্যমুখে—
               ইনসাফ, কিয়া বাত, ইয়ানত,
               বসে আছি ইন্তেজারে—
               বলছেন, লিখছেন।

‘আমাকে একটু রাইস দাও’,
‘চিকেনটা টেস্টি খুব।’
মুরগি কি খাচ্ছে না সিদ্ধ ভাত?

তুলনা আর মূলকে
‘ইনকিলাব’ আর ‘জেলাবা’তে
‘কলোনিয়াল হ্যাংওভার।’

বাংলা ভাষার রূপসততা বলবে কে?

দিনদুপুরে সমাজব্যেপে মধ্যরাত।