আপনি ও আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো দিন

আপনাকে চিনি না,

বলতে ইচ্ছা হয় 

আপনি আসলে কে?

বলতে ইচ্ছা হয় 

আপনার ভেতরে 

আমার যে ছায়া

রাখা আছে 

সেটা কোথায়?

তাসেরও ছায়া পড়ে,

দোভাষি দিনটা তখন

ভুলে যায় বলতে 

কী ছিল কথার দাম...

ছায়া বন্ধক রেখে 

আমি চলে যাই