নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটুখানি পরশ দিয়ে অনেকখানি দূর

বনের ভেতর দুলছে পাতা, ক্লান্ত কোনো ফুল

হলো মনে শীতের হাওয়ায় নামছ তুমি খুব

ঊর্ধ্বগামী বাজারদামে বিষণ্ন দুকূল।

তোমার কথা নতুন করে যাচ্ছে না আর বলা

চারিদিকে ঘনিয়ে ডাকে বিষাদ হরবোলা

কপালভাঁজে টনটনিয়ে বাড়ছে জীবন ভার

তুমি যেন এই বাজারে মুদ্রাস্ফীতির হার!