ভিক্ষুকের ছদ্মবেশে

ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কারা?

তারা কি শুধুই ভিক্ষুক?

ভিক্ষায় কি এত সুখ?

কোনোকালে, প্রেমিক ছিল কি না, এরা?

কিংবা যে ভিখারিনী, একদিন প্রেমিকা ছিল না?

বিছানায় বালিশের পাশে রেখে দিয়েছ তরুণ কবির কাব্যসংকলন

তুমি ঘুমিয়ে পড়লেই, তোমার পাশের লোকটিও শুনবে না

কবিতার মধ্যে শব্দ টুঁ শব্দ, বাক্য টু বাক্য বাড়ি বাড়ি

হাঁক দিতে গিয়েও চুপচাপ চলে যাচ্ছে

নৈঃশব্দ্যের ভেতর দিয়ে ছদ্মবেশী ভিক্ষুকেরা!

কবিতা লেখা যায় কি না

তাদের নিয়ে, আমি তা জানি না, আমি তা জানি না