আমি আর মারসো

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

দার্শনিক মৃত্যুকূপে সাঁতার কাটছি
দুধের নহরে, আমার কি আর যন্ত্রণা
আছে! পালাতে চেয়েছি কি? মনে নেই
যদিও অনেকেই পালিয়ে বেঁচেছে
মারসোর মতো বাঁচতে হলে যে সাহস লাগে
তার ছিটেফোঁটাও নেই আমার ফোলানো বুকে
তবুও তো ভাগ হয়ে যাই
এক ভাগ নিয়ে তোমরা কাড়াকাড়ি করো
অর্ধেক আমি মারসোর সাথে প্রতিদিন মৃত্যুকে
টিটকারি করে বেঁচে থাকার চেষ্টা করি
ভয় হয়, তার চোখে চোখ পড়লে
কী জবাব দেব
একটা মুখোশ খুব দরকার...